ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর দলটির অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও বিভিন্ন থানার ইউনিট ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর মোনাজাতে অংশ নেন তিনি। প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে বিজয়ের ২৫ দিন পরে বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার।

এরপর তিনি বিমানে করে লন্ডন যান। সেখান থেকে ৯ জানুয়ারি রাত আটটায় ব্রিটিশ রাজকীয় বিমানে লন্ডনে থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। দিল্লিতে ১০ জানুয়ারি সকালে যাত্রাবিরতি দিয়ে এক জনসভায় ভারতীয় প্রধানমন্ত্রী ও ভারতীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব। তারপর দিল্লি থেকে ঢাকায় আকাশে প্রবেশ করে বঙ্গবন্ধুর বহনকারী বিমান। শেষ হয় বাঙালির উৎকণ্ঠার। বাংলাদেশে ফিরে আসেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

আপডেট সময় ০২:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩