সংবাদ শিরোনাম ::
ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত নওগাঁয় চু’রির ২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণালংকার উদ্ধারসহ আ’টক-১

‘জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই’

জাতীয় পার্টিতে বিভক্তি নেই বলে বিবৃতি দিয়েছেন দল প্রধান রওশন এরশাদ ও গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার (৯ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে দলের ঐক্যের কথা জানিয়ে তারা বলেন, গণমাধ্যমে জাতীয় পার্টির বিভক্তি সম্পর্কিত বিভ্রান্তিকর কিছু খবর প্রকাশিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমি (রওশন এরশাদ) ও পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জাতীয় পার্টিতে বিভক্তির প্রশ্নই ওঠে না। বরং আমরা দুজনই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রয়াত নেতা প্রাক্তন রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর।

গত বছরের আগস্টে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ডাকা সম্মেলনের পরই দলে বিভক্তি দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শীর্ষ নেতাদের বহিষ্কার ও জাতীয় সংসদ অধিবেশনে না যাওয়ার ঘোষণাসহ নানা ঘটনা সামনে আসে।

থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেই দেবর জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন রওশন এরশাদ। সবশেষ গত ১ জানুয়ারি জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনেও দেবর-ভাবিকে এক মঞ্চে দেখা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ

‘জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই’

আপডেট সময় ০১:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩