ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ফিরোজ জামান ও ফনিন্দ্রনাথের ৪৭ লাখ টাকার দূর্নীতি পবিপ্রবি ও ইন্দোনেশিয়া নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপে মোদি সরকার ১ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার বোরহানউদ্দিনে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ- মামলার আধঘণ্টায় প্রধান শিক্ষকসহ দুই আসামি আটক তিস্তাপাড়ের আর্তনাদ: বানের পানিতে বন্দি জীবনে এক অসহায় মায়ের কান্না বাঘায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার  নওগাঁর রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উদ্ধার

নওগাঁর রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উদ্ধার

নওগাঁর রাণীনগরের গোনা গ্রামে ঘটে যাওয়া আলোচিত গরু চুরি মামলায় আন্ত:জেলা চোর চক্রের আরও ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই সাথে গ্রেফতারকৃত আসামির বাড়ি থেকে চুরি যাওয়া ৫টি গরু উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নাটোর জেলা থেকে ২ জন এবং বগুড়া জেলা থেকে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানকালে নাটোর জেলার সিংড়া থানার শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদারের নিজ বাড়ি থেকে চোরাই ৫  টি গরু উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নাটোরের  সিংড়া উপজেলার হাট তাজুপুর গ্রামের পতিপত চন্দ্র হালদারের ছেলে শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) নাটোরের লালোর ইউনিয়নের বাড়ইহাটি গ্রামের সুমন রাজবংশীর ছেলে শ্রী সুচন্দন রাজবংশী (২৭) এবং আদমদিঘী উপজেলার শান্তাহার কোমল দোগাছি গ্রামের মৃত আলাউদ্দিননের ছেলে মোঃ গোলাম রব্বানী ওরফে রব্বানী ওরফে রব্বানী পাখিটার (৩৯) তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, গোনা গ্রামের চাঞ্চল্যকর এই গরু চুরি ঘটনার পর থেকেই অপরাধীদের শনাক্তকরণ ও চোরাই গরু উদ্ধারে তৎপর ছিল পুলিশ। গত সপ্তাহে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের দেয়া তথ্য মতে বিভিন্ন স্থানে পুনরায় অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেফতার সহ ৫ টি চুরি যাওয়া গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি। আটককৃত সকল সদস্যারা অস্ত্র মামলা, ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামী বলে জানা গেছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ফিরোজ জামান ও ফনিন্দ্রনাথের ৪৭ লাখ টাকার দূর্নীতি

নওগাঁর রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উদ্ধার

আপডেট সময় ০৫:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬