ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার মিঠাপুকুরে ৫০ বছরের চলাচলের রাস্তা কেটে দখল বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

শিবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিকারপুর গ্রামে বজ্রপাতে মোঃ মেজবাউল হক (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মেজবাউল হক শিকারপুর গ্রামের মোঃ ফিটু ও মোসা. সেতারা বেগমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এলাকায় বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো আবহাওয়ার সময় তিনি বাইরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, মেজবাউল হক অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি গভীর শোকাহত হয়ে পড়েছে।
এদিকে, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুম মেজবাউল হককে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার

শিবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

আপডেট সময় ০৭:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬