ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের আধুনিক সেবা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার স্টল উদ্বোধন করা হয়েছে। 

বুধবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) পূর্বাচলে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ফিতা কেটে ইসলামী ব্যাংকের ৬৭ নম্বর স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবছরের ন্যায় এবারও আধুনিক ব্যাংকিং সেবাসহ বাণিজ্য মেলায় আগত ক্রেতা-দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদের তথ্যসেবা প্রদান করছে এই স্টল। ব্যাংকের স্টলে রয়েছে অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব ভ্যাট, ট্যাক্স ও বিভিন্ন ফি জমাদানের ব্যবস্থা। ব্যবসায়ীরা তাদের প্রতিদিনের লেনদেনের ভ্যাট-ট্যাক্সসহ অন্যান্য ফি এই স্টলে নিয়মিত জমা দিতে পারছেন।

দেশব্যাপী ইসলামী ব্যাংকের সব শাখায় হিসাব খোলার ফরম পূরণ, নগদ জমা, সিআরএম-এটিএম থেকে টাকা উত্তোলন ও জমাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে। এছাড়া ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সেলফিন, এমক্যাশ, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংসহ আমানত ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। সার্বিক সহায়তা করছেন ব্যাংকের কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের আধুনিক সেবা

আপডেট সময় ১২:৩৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩