ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন : ট্রাম্প গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫ মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র দুস্থ সেজে ভিডব্লিউবি’র চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড গৃহায়নে প্লট বরাদ্দে ফের কর্মকর্তাদের সই জাল লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত, নিখোঁজ আরও ৯ বুমরাহ’র সবচেয়ে বাজে আইপিএল আসর, কারণ খুঁজছেন বিশ্লেষকরা

‘সব পরিস্থিতির মধ্যে ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

‘ভোলেবাবা পার রপেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন ওড়িশার তালসারির সমুদ্রে ডুবে না ফেরার দেশে চলে গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। স্বামীর মৃত্যুতে যখন দিশেহারা অবস্থা, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা সরকার। 

স্বামীর শেষকৃত্যে কুর্তা-জিন্স পরা থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে হাসিমুখের ছবি সব কিছু নিয়েই গত কয়েক দিন ধরে চলেছে জলঘোলা। এবার কটাক্ষকারীদের জবাব দিয়েছেন তিনি।

বর্তমানে নিজের আসন্ন ওয়েব সিরিজ ‘কুহেলি’-র প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী। ট্রোলারদের করা ‘অ্যাটেনশন সিকিং’ মন্তব্যের বিপরীতে দাঁড়িয়ে তিনি সাফ জানালেন, নেতিবাচক মানুষের চেয়ে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের গুরুত্বই তার কাছে বেশি।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি সব পরিস্থিতির মধ্যে থেকেই ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি। যখনই এমন কোনো পরিস্থিতি এসেছে, হয়তো পাঁচজন নেতিবাচক কথা বলেছেন, কিন্তু ৫০ জন পাশে থেকেছেন এবং ভালো কথা বলেছেন। আমার ওই পাঁচজনকে গুরুত্ব না দিলেও চলবে। মূলত যে ৫০ জন পাশে থেকেছেন, তারাই কিন্তু আমাদের হয়ে আসল লড়াইগুলো করেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘আসলে অনেকেই বাজে কথা বলে কারণ তারা অন্যের মনোযোগ বা অ্যাটেনশন চায়। এদেরকে গুরুত্ব না দেওয়াই সবচেয়ে ভালো উত্তর হতে পারে। যেমন চারপাশে থাকা আপনজনদের সঙ্গে আমরা কষ্ট ভাগ করে মন হালকা করি, তেমনই সোশ্যাল মিডিয়ার পজিটিভিটিকে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। যারা আপনার জন্য লড়াই করছে, তারাই আপনার মনোযোগ পাওয়ার যোগ্য। কেন আমি নেতিবাচক কথাকে নিজের জীবনে প্রভাব ফেলতে দেব?’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন : ট্রাম্প

‘সব পরিস্থিতির মধ্যে ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করি’

আপডেট সময় ০২:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬