‘কাউকে হতাশ করতে চাই না’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫৭৫ বার পড়া হয়েছে

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। ঘর থেকে এক পা বাইরে রাখলেই লেন্সবন্দি হন তারা। এই পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে বিটাউনে বিতর্ক দীর্ঘদিনের। জয়া বচ্চনের মতো তারকারা বারবার মেজাজ হারিয়েছেন এই নজরদারির কারণে। এবার সেই একই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিনতা।

অভিনেত্রী জানান, ভক্তদের ভালোবাসা পেতে তিনি সবসময়ই পছন্দ করেন এবং কাউকে ফিরিয়ে দেওয়া তার স্বভাব নয়। প্রীতির কথায়, ‘আমি কাউকে হতাশ করতে চাই না।’ তবে এই না ফেরানোর মানসিকতার সুযোগ নিয়ে কেউ যখন তার ব্যক্তিগত পরিসরে হানা দেয়, তখন বিষয়টি তার কাছে সহ্যের সীমা ছাড়িয়ে যায়।

সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে প্রীতি লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার ছবি তুলতে এলে আমি কখনো ‘না’ বলি না। তবে না জানিয়ে ছবি তোলা, জিমের বাইরে ওত পেতে থাকা কিংবা গোপনে বাড়ির অন্দরের ছবি তুললে আমি চরম বিরক্ত হই।’

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জীবন আমার কাছে একটা ভারসাম্য রক্ষার খেলা। আমি ব্যক্তিগতভাবে নিরিবিলি থাকতেই ভালোবাসি। ভক্তদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, কাউকে হতাশ করতে চাই না কিন্তু সবাই যেন ছবি তোলার আগে একবার অনুমতি নেয়। অনুমতি চাইলে আমি কখনোই না করি না, সমস্যাটা হয় অনুমতি না নিলেই।’

জয়া বচ্চনের মতো প্রীতিও মনে করেন, একজন তারকার জীবন সাধারণের জন্য খোলা বই হলেও তাদের ব্যক্তিগত মুহূর্তগুলো কেবল তাদেরই থাকা উচিত। বিনোদন জগতের চাকচিক্যের পেছনে যে ব্যক্তিগত একাকিত্ব বা গোপনীয়তার প্রয়োজন থাকে, সেই বার্তার মাধ্যমেই প্রীতি তার ভক্ত ও পাপারাজ্জিদের সংযত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘কাউকে হতাশ করতে চাই না’

আপডেট সময় ০৬:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬