‘মেয়ের সমালোচনা আমার কনফিডেন্স শেষ করে দিয়েছে’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫৬১ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। পর্দায় তিনি কখনও গ্যাংস্টার, কখনও আবার দুর্ধর্ষ গোয়েন্দা। অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন ভক্তদের। অভিনয়ের জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়ালেও, নিজের মেয়ের কাছে পাত্তাই পাচ্ছেন না এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের এমন মজার সব তথ্য শেয়ার করেছেন নওয়াজউদ্দিন। 

তিনি জানান, তার সবচেয়ে বড় সমালোচক আর কেউ নন, তার আদরের মেয়ে শোরা সিদ্দিকী। বিশেষ করে নওয়াজের নাচের দক্ষতা নিয়ে শোরার মন্তব্য একেবারেই ‘ফিল্টারহীন’। নওয়াজউদ্দিন মজার ছলে বলেন, ‘মেয়ের সমালোচনা আমার কনফিডেন্স শেষ করে দিয়েছে।’

তিনি জানান, পর্দায় তার নাচ দেখে শোরা এমন সব মন্তব্য করেছে যে অভিনেতা নিজের দক্ষতা নিয়েই সংশয়ে পড়ে গেছেন। শোরা কখনোই বাবাকে নিয়ে বাড়তি মুগ্ধতা দেখায় না, বরং ভুল দেখলে সোজাসুজি মুখের ওপর বলে দেয়। তবে মেয়ের এই স্পষ্টবাদিতাকে ইতিবাচকভাবেই দেখছেন নওয়াজ।

এদিকে বাবার উত্তরসূরি হিসেবে শোরা সিদ্দিকীর ঝোঁকও কিন্তু অভিনয়ের দিকেই।

মেয়ের মধ্যে অভিনয়ের প্রতিভা দেখে নওয়াজ যেমন গর্বিত, তেমনি উচ্ছ্বসিত। যদিও শোরা এখনো পেশাদারভাবে বড় পর্দায় পা রাখেনি, তবে সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি ও কিছু কাজ এরই মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে বাবার মতো শোরাকেও বড় পর্দায় দাপিয়ে বেড়াতে দেখা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেয়ের সমালোচনা আমার কনফিডেন্স শেষ করে দিয়েছে’

আপডেট সময় ০৯:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬