ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি ৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি কুমিল্লার ডালপা বিল যেন বর্ষার এক টুকরো হাওর, প্রকৃতির টানে ছুটছেন দর্শনার্থীরা বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টার পরে মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম।

নিহত ওই যুবকের নাম মো. রাসেল হাওলাদার (৩৬)। তিনি মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে তিনি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। শনিবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, গতকাল গভীর রাতে ট্রান্সফর্মার চুরি করতে ওই যুবক বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু

ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০২:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬