ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ টন সমপরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন বাংলাদেশি কর্মী নিয়োগে ‘তুরাপ’ প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে মালয়েশিয়া মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ী ওমরায় যেতে পারবেন? রামপালে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ ৯৯৯-এ ফোন, ঘরের দরজা ভেঙে শ্রমিকের মরদেহ উদ্ধার ‘জুলাই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ’ জামায়াত এমপির ওপর হামলা, গ্রেপ্তার ৯ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

মিঠাপুকুরে দুই সাংবাদিক ও কয়েকটি পত্রিকার বিরুদ্ধে আদালতে মামলা

  • ​রংপুর অফিস
  • আপডেট সময় ০১:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫২১ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে মিথ্যা সংবাদ প্রচার এবং চাঁদা দাবির অভিযোগে দুই সাংবাদিকসহ কয়েকটি অনলাইন পত্রিকার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার মিঠাপুকুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন স্থানীয় বাসিন্দা মোঃ মেহেদী হাসান।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল একটি স্থানীয় ঘটনার বিষয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বাদী মেহেদী হাসান সরল বিশ্বাসে কিছু তথ্য প্রদান করেন। অভিযোগ উঠেছে, এই ঘটনাকে কেন্দ্র করে গত ২০ এপ্রিল অভিযুক্তরা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মেহেদী হাসানের নিকট ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে তারা বাদীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচারের হুমকি প্রদান করে। একই সঙ্গে তারা জানায় যে, পরবর্তীতে উক্ত মিথ্যা সংবাদের ভিত্তিতে বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হতে পারে।

​বাদী মেহেদী হাসান অভিযোগ করেন, দাবিকৃত অর্থ না পেয়ে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু করে। প্রকাশিত সংবাদগুলোতে তাকে একটি মামলার বাদী হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয় এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর নাম জড়িয়ে কুরুচিপূর্ণ ও অসত্য তথ্য প্রচার করা হয়।

​এ বিষয়ে গণমাধ্যমকে মেহেদী হাসান বলেন, “সংশ্লিষ্ট থানার সরকারি নথি পর্যালোচনা করলে দেখা যাবে প্রকাশিত সংবাদের কোনো ভিত্তি নেই। এই মিথ্যা প্রচারণার কারণে আমার ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমি ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছি এবং একইসাথে স্থানীয় প্রেসক্লাবেও লিখিত অভিযোগ জানিয়েছি।”
​তিনি আরও বলেন, কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন যাচাই-বাছাই ছাড়া কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে সংবাদ প্রচার না করে, সেজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

​এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার পর আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট প্রেসক্লাবের পক্ষ থেকেও অভিযোগটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ টন সমপরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা

মিঠাপুকুরে দুই সাংবাদিক ও কয়েকটি পত্রিকার বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট সময় ০১:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬