ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি আদায় না হওয়া পর্যন্ত হরমুজ ‘দখলে’ থাকবে, হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব ইরানি জনগণের ‘ন্যায্য অধিকারকে’ স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজে ইরানি দখলদারিত্ব অব্যাহত থাকবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনের সামরিক উপদেষ্টা মোহসিন রেজায়ি গতকাল এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ অভিযান শুরুর পর গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি দখল করে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। রেজায়ি একসময় আইআরজিসি’র কমান্ডার ছিলেন।

গতকাল বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যশ প্রেস টিভিকে দেওয়া সেই সাক্ষাৎকারে মোহসিন রেজায়ি বলেন, “ইরানের অধিকারের স্বীকৃতি ও সুরক্ষার আগ পর্যন্ত হরমুজ প্রণালি আমরা ছাড়ব না। পূর্ববর্তী আলোচানাগুলোর ওপর ভিত্তিকে করে অবশ্যই সতর্কতার সঙ্গে একটি নতুন চুক্তি করতে হবে এবং সেই চুক্তিতে অর্থনৈতিক ইস্যুগুলোকে প্রাধান্য দিতে হবে। যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধকে ভয় পায়, কিন্তু আমরা তাদের মতো নই। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং অভিজ্ঞতা দু’টোই আমাদের আছে।”

টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদের সংলাপ ব্যার্থ হওয়ার পর হরমুজ এবং ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। ফলে কোনো জাহাজ ইরানের বন্দর ত্যাগ করে বাইরে যেতে পারছে না, অন্যদিকে হরমুজ প্রণালি দিয়ে কোনা জাহাজ ইরানের বন্দরে ভিড়তেও পারছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাবি আদায় না হওয়া পর্যন্ত হরমুজ ‘দখলে’ থাকবে, হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় ০৩:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬