ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

রেকর্ড করেও লক্ষ্য পূরণ করতে পারেনি টেসলা

এক বছরে ১৩ লাখ ১০ হাজারের বেশি গাড়ি বিক্রি করে রেকর্ড করেছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা। তবে টেসলা গাড়ি বিক্রি ৫০ শতাংশ বৃদ্ধির কথা বললেও ২০২১ সালের তুলনায় ৪০ শতাংশ গাড়ি বিক্রি বেড়েছে কোম্পানিটির। কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল ওয়াই এবং থ্রি।

এক প্রতিবেদনে সিবিএস নিউজ জানিয়েছে, ২০২২ সালে টেসলা গাড়ি বিক্রিতে রেকর্ড করলেও ২০২১ সালে ৯ লাখ ৩৬ হাজার গাড়ি সরবরাহ করে। যেখানে ৫০ শতাংশ বৃদ্ধির হিসেবে কোম্পানিটির লক্ষ্যমাত্রা ছিলো ১৪ লাখ গাড়ি। কিন্তু কোম্পানিটির বিক্রি বেড়েছে ৪০ শতাংশ। আর উৎপাদন ৪৭ শতাংশ বেড়ে ১৩ লাখ ৭০ হাজারে পৌঁছেছে।  টেসলা জানায়, ২০২২ সালের শেষ প্রান্তিকেই ৪ লাখ ৫ হাজারের বেশি গাড়ি সরবরাহ করেছে কোম্পানিটি। যেখানে ওয়াল স্ট্রিট জার্নাল ভবিষ্যদ্বাণী করেছিল, শেষ প্রান্তিকে টেসলা ৪ লাখ ২৭ হাজার গাড়ি সরবরাহ করবে। পুরো বছরের মোট হবে ১৩ লাখ ৩০ হাজার।

এদিকে সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চীনের সাংহাই কারখানায় উৎপাদন বন্ধ করে টেসলা। গত সোমবার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, কোম্পানিকে বছরজুড়ে করোনা এবং সরবরাহ চেইন-সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এরপরও সরবরাহে খুব একটা ঘাটতি হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

রেকর্ড করেও লক্ষ্য পূরণ করতে পারেনি টেসলা

আপডেট সময় ০১:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩