ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাড়া মোশাঘনিষ্ঠ শরিয়ত উল্লাহর নেতৃত্বে গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার ৫৯ কোটির সম্পদ নওগাঁর সকল ফিলিং স্টেশনে অ্যাপে মিলছে জ্বালানী তেল রবি আজিয়াটার আর্থিক কার্যক্রমসহ বিভিন্ন অনিয়ম তদন্ত করবে বিএসইসি হাজতখানায় শিরীন শারমিন, এজলাসে আইনজীবীদের ফটোসেশন একদিনে ইরানকে তছনছ করার হুমকি ট্রাম্পের, আদৌ কি সম্ভব? ব্রাহ্মণপাড়ায় সরকারি বাজারে উচ্ছেদ অভিযান, সরিয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, রাজউক এর ডাটা এন্ট্রি অপারেটর মোমিনের সম্পদের পাহাড় মাত্র সাত বছরে শতকোটি টাকার মালিক রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান এক উপাচার্যের ৫৪৭ দিনে ৪২৫ নিয়োগ

ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে সৌদির পেট্রোক্যামিকেল প্ল্যান্ট

সৌদি আরবের জুবাইলের একটি পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে হওয়া এ হামলার পর প্ল্যান্টটিতে আগুন ধরে যায়।

বার্তাসংস্থা এএফপি বলেছে, এ প্ল্যান্টটি সৌদির জুবাইলের বিস্তৃত বাণিজ্যিক এলাকায় অবস্থিত।

সৌদির প্ল্যান্টে হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা চালায় দখলদার ইসরায়েল। ধারণা করা হচ্ছে, নিজেদের প্ল্যান্টে হামলার প্রতিশোধ নিতে সৌদিতে হামলা চালিয়েছে ইরান।

সৌদির ব্যাসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি সূত্র এএফপিকে বলেছেন, “জুবাইলের সাবিক প্ল্যান্টে হামলার পর আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ অনেক বিকট ছিল।”

জুবাইল সৌদির পূর্বাঞ্চলে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক শহর। সেখানে লোহা, গ্যাস, পেট্রোক্যামিকেল, লুব্রিকেন্ট ওয়েল এবং রাসায়নিক সার উৎপাদন করা হয়।

সৌদি আরব  বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ইরানের হামলার ভয়ে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার ব্রিজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ‘বাদশা ফাহাদ কসওয়ে’ নামের ব্রিজটিতে যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। এক্ষেত্রে সৌদির পূর্বাঞ্চলে ইরানের কথা উল্লেখ করা হয়েছে।

২৫ কিলোমিটার দীর্ঘ এ ব্রিজটি সৌদির সঙ্গে দ্বীপরাষ্ট্র বাহরাইনকে যুক্ত করার একমাত্র রাস্তা। এখান দিয়ে প্রতিদিন শত শত যানবাহন সৌদি থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে সৌদিতে আসে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর সৌদি ও বাহরাইন তাদের গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ করে দিলো।

সূত্র: এএফপি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাড়া মোশাঘনিষ্ঠ শরিয়ত উল্লাহর নেতৃত্বে গ্রীন টিভির ক্যামেরাম্যানের ওপর হামলা

ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে সৌদির পেট্রোক্যামিকেল প্ল্যান্ট

আপডেট সময় ১২:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬