ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ সিদ্ধান্তের ফুলঝুরি সভায়, বাস্তবায়ন শূন্য-বোরহানউদ্দিনে চুরি-জুয়া নিয়ে উদ্বেগ ভারতের উত্তরপ্রদেশে লিটারপ্রতি নগদে কেনা হচ্ছে গোমূত্র ‎সিলেট মহানগরীর রায়নগরে গলা কেটে ৩ জনকে হত্যা বরিশালে আদালত চত্বরে রহস্যজনক বি’স্ফোরণ, জনমনে আতঙ্ক ফুটবলার রোনালদো এখন আর্জেন্টিনার জামাই! সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় এক কিশোরসহ নিহত দুই

রাজধানীতে পৃথক দু’টি দুর্ঘটনায় এক কিশোরসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কিশোর মো. বুলবুল আহমেদ (১৬) ও মো: মাসুদ (৪০)। নিহত মাসুদ পেশায় একজন ট্রাক চালক বলে জানা গেছে।নিহত বুলবুল নীলফামারী জেলার পলাশপুর থানার রশিদুল ইসলামের পুত্র।

আজ ঢাকা রেলওয়ে বিমানবন্দর (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন কসাইবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, সোমবার দিবাগত রাতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও আদাবর থানার সুইচ গেট বেড়িবাঁধ এলাকায় এসব পৃথক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের মামাতো ভাই মোসলেম উদ্দিন জানান, বুলবুল এবং সে চাকরির খোঁজে ঢাকায় আসেন। তবে, চাকরি না পাওয়ায় দুই জনে বাসায় ফেরার সিদ্ধান্ত নেন।

গতরাত ৮ টার দিকে বিমানবন্দর স্টেশন থেকে তাদের ট্রেনে ওঠার কথা ছিল। স্টেশনে ট্রেন আসার পর চলন্ত ট্রেনে চড়তে গিয়ে হঠাৎ বুলবুল নিচে পড়ে যায়। তাকে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, আজ ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এদিকে, সোমবার দিবাগত রাতে রাজধানীর আদাবর থানার সুইচ গেট বেড়িবাঁধ এলাকা ট্রাকের ধাক্কায় মো: মাসুদ নামে এক ব্যক্তি মারা গেছে। নিহত মাসুদ পেশায় একজন ট্রাকচালক ছিলেন।

এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ঘাতক ট্রাক জব্দসহ ওই ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, তাৎক্ষণিক ভাবে তার নাম ও বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। আজ মঙ্গলবার আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর হালদার এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে আটক ট্রাক চালককে আদালতে পাঠানো হয়। নিহত মাসুদ পরিবার নিয়ে মিরপুর এলাকায় থাকলেও তার বাড়ি ভোলায়। ময়নাতদন্তের জন্য রাতেই নিহতের মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় এক কিশোরসহ নিহত দুই

আপডেট সময় ০৫:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩