ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাম ঐক্যের সঙ্গে বিএনপির বৈঠক ফলপ্রসূ হয়েছে

গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, বাম ঐক্যের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী দিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে ওনারা থাকবেন, এই ওয়াদা জাতির সামনে করেছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিঁয়াজো কমিটির দুইজন সদস্য। বুলু বলেন, আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে, সেখানে ক্ষমতায় গিয়ে আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করে ২৭ দফা বাস্তবায়ন করে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার গণতান্ত্রিক বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তি আনতে হবে।

সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম ঐক্য সমন্বয়ক হারুন চৌধুরী বলেন, তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরা তাদের কথা শুনেছি। তাদের রাষ্ট্র মেরামতের ২৭ দফা আমাদের বিশ্বাস হয়েছে, এতে দেশের কৃষক-শ্রমিক, মজুর, ছাত্র-যুবক, নারী-পুরষে সবার কথা আছে। আমরা বিশ্বাস করি, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করবে। রাষ্ট্রের এই মেরামতগুলো হলে বাংলাদেশ উন্নত হবে। তিনি আরও বলেন, আগামীতে বিএনপির যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে যুগপৎ থাকবো। বাংলাদেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করার জন্য বিএনপির সঙ্গে থাকবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বাম ঐক্যের সঙ্গে বিএনপির বৈঠক ফলপ্রসূ হয়েছে

আপডেট সময় ০৫:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩