ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট ও ভাঙচুর: যুবকের ৬ মাসের কারাদণ্ড ডিজেল সংকট ও বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগার খাত হুমকিতে, এমোনিয়া সরবরাহ ব্যাহত, আলু নষ্ট হওয়ার আশঙ্কা ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? এখনো বহাল তবিয়তে শফিকুল ইসলাম ও নাঈম গোলদার তেহরানে শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা ‘আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না’ প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে রাস্তার পিচ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে
ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ

শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি। এছাড়া শত্রুদের সেনারা স্থল হামলা চালাতে এলে একজনকেও যেন বাঁচিয়ে না রাখা হয় সেই নির্দেশনাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনাতে সর্বাধিনায়ক আমির হাতামির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন তিনি।

আমির হাতামিকে এ সময় বলতে শোনা যায়, “যদি শত্রুরা স্থল হামলার চেষ্টা চালায়। একজনও যেন বেঁচে না থাকে।”

“শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ আর গতিবিধির ওপর মুহূর্তের জন্য নজর না হারিয়ে আমাদের চরম সতর্ক থাকতে হবে; এবং তাদের আক্রমণের ধরন বুঝে তা প্রতিহত করার পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। তারা দখলদার ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো টার্গেট করেছে।

যুদ্ধ প্রায় এক মাস গড়ানোর পর এখন ইরানে স্থল হামলার শঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য এ হামলাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে এসেছে। এছাড়া আরও অন্তত একটি বিমানবাহী রণতরী এ অঞ্চলে আনছে তারা। বলা হচ্ছে, মার্কিন সেনারা যদি স্থল হামলা চালায় তাহলে তাদের লক্ষ্য থাকবে পারস্য উপসাগরে থাকা ইরানের খার্গ দ্বীপ দখল করা। যে দ্বীপ থেকে নিজেদের ৯০ শতাংশ তেল বহির্বিশ্বে রপ্তানি করে তেহরান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট ও ভাঙচুর: যুবকের ৬ মাসের কারাদণ্ড

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ

শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

আপডেট সময় ০৩:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬