ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে

সদ্য বিদায়ী ২০২২ সালের ডিসেম্বর মাসে আগের মাস নভেম্বরের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। যা নভেম্বরে ছিল ৮ দশমিক ৮৫ শতাংশ। 

তবে ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৭৬ শতাংশ। ২০২১ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ০৫ শতাংশ। যা ২০২২ সালের ডিসেম্বরে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ৭৬ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, খাদ্য খাতে ডিসেম্বরে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯১ শতাংশ। যা নভেম্বর মাসে ছিল ৮ দশমিক ১৪ শতাংশ। ডিসেম্বর মাসে খাদ্য বহির্ভূত খাতেও মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। যা গত নভেম্বর মাসে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ।

পরিসংখ্যানে দেখা যায়, ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি শহরের চেয়ে গ্রামে বেশি হয়েছে। ডিসেম্বরে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮৬ শতাংশ। আর শহরে হয়েছে ৮ দশমিক ৪৩ শতাংশ। যেসব খাদ্যপণ্য গ্রামে উৎপাদন হয় তার দাম গ্রামেই বেশি, শহরে কম বলে জানিয়েছে বিবিএস।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে বিভিন্ন খাতের শ্রমিকদের মজুরি বেড়েছে ৭ দশমিক ০৩ শতাংশ। যা আগের দুই মাস অক্টোবর ও নভেম্বরের চেয়ে বেশি। অক্টোবরে মজুরি সূচক ছিল ৬ দশমিক ৯১ শতাংশ এবং নভেম্বর মাসে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ।

বিবিএস প্রতি মাসে কৃষি শ্রমিক, পরিবহন কর্মী, বিড়ি শ্রমিক, জেলে, দিনমজুর, নির্মাণ শ্রমিকসহ ৪৪ ধরনের শ্রমিকের মজুরির তথ্য সংগ্রহ করে মজুরি হার সূচক তৈরি করে। এর মধ্যে শিল্প খাতের ২২ ধরনের এবং কৃষি ও সেবা খাতের প্রতিটিতে ১১ ধরনের পেশা অন্তর্ভুক্ত। এসব পেশাজীবীর মজুরি এবং দক্ষতা কম এবং দৈনিক ভিত্তিতে তারা মজুরি পান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে

আপডেট সময় ০১:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩