সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর জল্পনা, ইসরায়েলি গণমাধ্যমে গুজব দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হচ্ছে ইরানি একটি গণমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যু বা আহতের জল্পনা নিয়ে খবর প্রকাশ হয়েছে। তবে মূলধারার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখনো এ সংক্রান্ত কোনো তথ্য নিশ্চিত করেনি।

সামাজিক মাধ্যমে যে গণমাধ্যমের বরাত দেওয়া হচ্ছে সেটি ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। ঘটনার সূত্রপাত হয় সোমবার রাত ১টা ৫মিনিটে এক্সে তাসনিম নিউজের আনভেরিভায়েড পেজে দেওয়া একটি পোস্ট ঘিরে।

পোস্টে তাসনিম নিউজ এজেন্সি লিখে, ‘সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি মন্তব্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এসব দাবি যাচাই করা যায়নি। দাবি করা হয়েছে, ইরান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা চালিয়েছে। এতে তাঁর ভাই নিহত হয়েছেন। একইসঙ্গে ওই হামলায় দেশটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গভির আহত হয়েছেন।’

মঙ্গলবার সকাল ৯টা ২৭ মিনিটে তাসনিম নিউজের ওয়েবসাইটে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। নিজেদের হিব্রু ভাষার ওয়েবসাইটের বরাত দিয়ে এতে বলা হয়েছে, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা আহত হওয়া নিয়ে হিব্রু ভাষার উৎসগুলোতে জল্পনা ক্রমশ বাড়ছে।’
এর পেছনে কয়েকটি নির্দেশক কাজ করছে বলে জানিয়েছে তাসনিম। সেগুলোর মধ্যে আছে- তিনদিন ধরে ব্যক্তিগত চ্যানেলে নেতানিয়াহুর ভিডিও পোস্ট না করা। তাঁর বিবৃতিগুলো ছিল কেবল লিখিত। এ ছাড়া, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে জামাই জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের নির্ধারিত ইসরায়েল সফর বাতিল হওয়া।

এ ছাড়া, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। এটিও নির্দেশক হিসেবে কাজ করছে বলে তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের মূলধারার গণমাধ্যমগুলোর মধ্যে জেরুজালেম পোস্ট নেতানিয়াহুর আহত হওয়ার জল্পনা নিয়ে তাসনিমের খবরের পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া এমন খবর যুদ্ধকালীন গুজবের নতুন সংস্করণ।

জেরুজালেম পোস্ট বলছে, যুদ্ধ চলাকালে জ্যেষ্ঠ নেতাদের নিরাপত্তা ব্যবস্থায় প্রায়ই পরিবর্তন আনা হয়। দাপ্তরিক যোগাযোগগুলো নিয়মিতভাবে লিখিত আকারে প্রকাশ করা হয়। এর কোনোটিই হত্যাকাণ্ড বা গুরুতর আঘাতের লক্ষণ বা প্রমাণ হিসেবে গণ্য হয় না। সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র তাসনিম নিউজের দাবির সত্যতা নিশ্চিত করেনি।

বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার নেতানিয়াহুর বিবৃতির বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘সামরিক অভিযান এখনও শেষ হয়নি। এই অভিযান ইরানের নেতৃত্বকে দুর্বল করে দিচ্ছে।’ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শন করেন নেতানিয়াহু। সেখানে তিনি এসব কথা বলেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর জল্পনা, ইসরায়েলি গণমাধ্যমে গুজব দাবি

আপডেট সময় ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬