সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

ইরানে চলমান যুদ্ধের মধ্যেই নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে এবার পরীক্ষামূলকভাবে নিজেদের তৈরি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে প্রত্যক্ষ্য করেছেন সেই উৎক্ষেপণ।

উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থঅ কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ডেস্ট্রয়ার জাহাজটির নাম দেওয়া হয়েছে চো হিওন। ৫০০ টন ওজনের এই জাহাজটি তৈরি করেছে উত্তর কোরিয়ার নৌবাহিনী।

গতকাল বুধবার উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। জাহাজটি উদ্বোধনীয় যাত্রা শুরু করে দেশটির নাম্পো শিপইয়ার্ড থেকে। সেখানে উপস্থিত ছিলেন কিম।

জাহাজটির যাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত ভাষণে কিম বলেন, “পানির নিচে এবং পানির ওপর থেকে সমানতালে আঘাত করার মতো সক্ষমতা আমাদের নৌবাহিনী শিগগিরই অর্জন করবে। আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যে অনেকদূর অগ্রসর হয়েছে।”

“আমরা নৌ প্রতিরক্ষায় সম্প্রতি যত সাফল্য অর্জন করেছি, সেসব আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, যা গত ৫০ বছরে অর্জিত হয়নি”, বলেন কিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

আপডেট সময় ০১:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬