সংবাদ শিরোনাম ::
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত নওগাঁয় চু’রির ২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণালংকার উদ্ধারসহ আ’টক-১ সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত খন্দকার মাহবুব

রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে তাকে পারিবারিকভাবে দাফন করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বাদ জোহর খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদে  সর্বশেষ খন্দকার মাহবুব হোসেনের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

২০০৮ সালে বিএনপিতে যোগ দেন খন্দকার মাহবুব হোসেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। ওই আসন থেকে আগেও অন্য দল থেকে একাধিক বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত খন্দকার মাহবুব

আপডেট সময় ০৮:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩