সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

জোটের জরুরি বৈঠক শেষে যে বার্তা দিলেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রজাতন্ত্রের সকল কর্মচারী ও সরকারি কর্মকর্তাদের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের এক জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, প্রজাতন্ত্রের সেবক হিসেবে প্রতিটি কর্মকর্তার দায়িত্ব হলো কোনো বিশেষ পক্ষের দিকে না ঝুঁকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করা।

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এখন দীর্ঘ অপেক্ষার পর একটি অর্থবহ পরিবর্তনের দিকে তাকিয়ে আছে এবং আমরা জনগণের বিজয়ের অপেক্ষায় রয়েছি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনা বাস্তবায়নে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে ১১ দলীয় জোট ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, জাতি দীর্ঘকাল ধরে দুর্নীতি ও অপশাসনের শিকার। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়বিচারভিত্তিক এবং মানবিক বাংলাদেশ উপহার দেওয়া।

দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ বিরাজ করছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, পরপর চারটি নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষ নিজের ভোট নিজে দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। যদি প্রকৃত গণরায় প্রতিষ্ঠিত হয়, তবেই জাতির এই আনন্দের পূর্ণতা পাবে।

তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেটিই হবে প্রকৃত অর্থে জনগণের সরকার এবং সেই সরকারই জনগণের সমস্যার সমাধান করতে সক্ষম হবে।

নির্বাচনকালীন সময়ে কোনো প্রকার উসকানিতে পা না দেওয়ার জন্য জনগণকে সতর্ক করে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেক মহলে নানা অপপ্রচার হতে পারে। তাই ১১ দলের কেন্দ্রীয় আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া অন্য কোনো গুজবে কান না দেওয়ার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। পাশাপাশি ভোট কেন্দ্রে কোনো প্রকার কারচুপি বা ভোট ডাকাতির চেষ্টা হলে জনগণকে তা সাহসের সাথে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো রাজপথে সক্রিয় থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

জোটের জরুরি বৈঠক শেষে যে বার্তা দিলেন জামায়াত আমির

আপডেট সময় ০১:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬