ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বডিবিল্ডার জাহিদ ইস্যুতে ব্যাখ্যা দিয়েও প্রশ্নের মুখে ফেডারেশন

বডিবিল্ডার জাহিদ হাসানের লাথি কাণ্ড এবং পরবর্তী ঘটনাপ্রবাহে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব। জাহিদ ও ফেডারেশন অনানুষ্ঠানিকভাবে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। ঘটনার এক সপ্তাহ পর আজ শনিবার শরীর গঠন ফেডারেশন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলন মঞ্চের মাঝেই ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তার দুই পাশে ছিলেন তারকা বডিবিল্ডাররা। ফেডারেশনের নির্বাহী কমিটির কর্মকর্তাদের পাশে না রেখে বডিবিল্ডাররা কেন এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় সাধারণ সম্পাদককে। সেই প্রশ্নের সদুত্তর তিনি দিতে পারেননি,‘আমি এখানে বডিবিল্ডার রেখেছি আবার চিফ জাজও রয়েছে।’

ফেডারেশন সাধারণ সম্পাদক তার লিখিত বক্তব্যে বডিবিল্ডার জাহিদ হাসানের বক্তব্যকে মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করেন। সেই দিনের ঘটনা এবং পরবর্তীতে তার বক্তব্যের ভিডিও ফুটেজ প্রদর্শন করেন। ফেডারেশন সাধারণ সম্পাদকের দাবি,‘জাজরা নিয়ম মেনে সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। জাহিদ হাসান সেটি না মানতে পেরে এই আচরণ করছেন। অশোভন আচরণের জন্য তাকে আন্তর্জাতিক শরীর গঠন ফেডারেশনের নিয়ম অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।’

জাহিদ হাসান দ্বিতীয় হওয়ার পর একটি কথা রটেছিল সাধারণ সম্পাদক নজরুল ইসলামের মেয়ের জামাইকে প্রথম করা হয়েছে। সেই বিষয়টিও পরিষ্কার করেছেন নজরুল,‘আমার কোনো মেয়েই নেই, জামাই হবে কিভাবে! এ রকম আরো অনেক বিষয় সে বিভ্রান্তি ছড়াচ্ছে। যা নন টেকনিক্যাল লোকদের বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তি দূর করতেই সংবাদ সম্মেলন।’

বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলো সাধারণত শৃঙ্খলা জনিত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে শোকজ করে। এরপর সেই উত্তরের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। শরীর গঠন ফেডারেশন জাহিদকে কোনো শোকজ করেনি। এই প্রসঙ্গে নজরুল বলেন,‘আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা আন্তর্জাতিক শরীর গঠন ফেডারেশনকে অনুকরণ করে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বডিবিল্ডার জাহিদ ইস্যুতে ব্যাখ্যা দিয়েও প্রশ্নের মুখে ফেডারেশন

আপডেট সময় ০৪:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২