ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

মা-মেয়ের গলিত মরদেহ উদ্ধার, গৃহশিক্ষিকার স্বামী ৩ দিনের রিমান্ডে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৪৪ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হুমায়ুন কবীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এএসআই সুমাইয়া আক্তার এই তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজের ২১ দিন পর গত ১৪ জানুয়ারি কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি বাসা থেকে রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে জোবাইদা রহমান ফাতেমার (১৪) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, ঋণের টাকার জামিনদার হওয়াকে কেন্দ্র করে তাদের খুন করা হয়। যে বাসা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয় সেটি ছিল ফাতেমার গৃহশিক্ষক মীমের। স্বামীর সঙ্গে সেখানেই থাকতেন ওই নারী।

গত ২৫ ডিসেম্বর বিকাল ৫টার দিকে ফাতেমা মীমের বাসায় পড়তে গিয়ে নিখোঁজ হন।

ওই দিন সন্ধ্যায় নিখোঁজ হন রোকেয়াও। স্ত্রী ও মেয়ের খোঁজ না পেয়ে প্রথমে কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহিন। এরপরও তাদের সন্ধান না পেয়ে গত ৬ জানুয়ারি তিনি মামলা করেন। গত ১৪ জানুয়ারি ফাতেমার শিক্ষিকা মীম ও তার বোন নুরজাহানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পরদিন এই দুই বোনকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা জানান।
তবে, নুরজাহানের বয়স ১৮-এর কম হওয়ায় তার জবানবন্দি নেননি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ। মীমের জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জের মুক্তিরবাগ এলাকা থেকে মীমের স্বামী হুমায়ুনকে গ্রেপ্তার করে পুলিশ। ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা রনি চৌধুরী।

তবে সেদিন মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

মা-মেয়ের গলিত মরদেহ উদ্ধার, গৃহশিক্ষিকার স্বামী ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৮:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬