গণতন্ত্রের মা, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরগুনার গৌরীচন্না উত্তরপাড় বাচ্চু চেয়ারম্যান সাহেবের বাড়ীর সামনে খামার মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপি ও মহিলা দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব মোঃ ইউসুফ আলী মল্লিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় স্ংসদের বরগুনা ১ আসনের মনোনীত প্রার্থী জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব মোঃ ফজলুল হক মাস্টার,সংগ্রামী সদস্য সচিব জনাব মোঃ হুমায়ুন হাসান শাহীন, বিশিস্ট আইনজীবী এডভোকেট মোঃ জাফর ইকবাল, মিসেস মাহবুবা ইসলাম লুভনা, মহিলা দলের সভানেত্রী আসমা বেগম, ও সাধারণ সম্পাদিকা এডভোকেট রন্জুয়ারা শিপু সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ।
সঞ্চালনা করেন বরগুনা জেলা বিএনপির অন্যতম নেতা ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আব্দুল ওয়াসী মতিন।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। তার রাজনৈতিক জীবন দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নেতারা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি. মহিলা দল, ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গৌরীচন্না বাজার ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিক তত্তাবধান ও পরিচালনা করেন টিটু খান ও জেসমিন আরা নওরীন খান।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব।
দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে মিস্টি বিতরন করা হয়।
মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোর্টার, বরগুনা 




















