ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমির হামজার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৫৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুফতি আমীর হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের একটি আদালতে মানহানির মামলা দায়ের করেছেন এক বিএনপি নেতা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার সরকারের আদালতে মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির কর্নেল বলেন, ‘একটি বক্তব্যের মাধ্যমে মুফতি আমির হামজা শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পূত্র আরাফাত রহমান কোকোর পরিবারের মানহানি করেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

যে কারণে আমির হামজার বিরুদ্ধে বাদী ৫০০ ধারায় মানহানির মামলা করেছেন। আদালত মামলাটি আমলে পরিবর্তী সময় আদেশের জন্য রেখেছেন।’
এই মামলা দায়েরের পর আদালতে প্রাঙ্গণে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করছে এবং মানহানিকর বক্তব্য দিচ্ছে।

আমির হামজা জিয়াউর রহমানের কনিষ্ঠ পূত্র আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বক্তব্য দিয়ে যে অপরাধ করেছে তাতে এই দেশে তার থাকার অধিকার নেই। আমরা অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এসময় জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীসহ বিএনপি সমর্থিত আইনজীবিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমির হামজার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

আপডেট সময় ০৩:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬