ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

জোড়া গোলে বিশ্বকাপের দুঃখ ভুললেন বেনজেমা

চোট বিশ্বকাপটাই শেষ করে দিয়েছিল কারিম বেনজেমার। খেলতে পারেননি একটা ম্যাচেও। যদিও গুঞ্জন ছিল, বিশ্বকাপের শেষ আট থেকেই খেলার মতো অবস্থায় চলে এসেছিলেন তিনি। সে নিয়ে জলঘোলাও কম হয়নি। বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবল ফিরে এসেছে আবার। বেনজেমা-জাদুরও শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে। সাত মিনিটের ব্যবধানে করেছেন জোড়া গোল তাতেই রিয়াল মাদ্রিদ পেয়ে গেছে ২-০ গোলের স্বস্তির এক জয়। 

ব্যালন ডি’অর বিজয়ী বেনজেমা ফ্রান্সের এবারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু উরুর চোট তার পথ আগলে দাঁড়ায়, বিশ্বকাপটা শুরুর আগেই শেষ হয়ে যায় তার। ফাইনালের আগে গুঞ্জন ছিল তার খেলার। তবে কোচ দিদিয়ের দেশম সে গুঞ্জন উড়িয়ে দেন। তাকে ছাড়াই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলে ফ্রান্স।

দেশমের গুঞ্জন উড়িয়ে দেওয়ার পরই বেনজেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ‘আমি থোড়াই পরোয়া করি’ লিখে। এরপর তার এজেন্ট কারিম জাজিরি দাবি করেন, নকআউট থেকে খেলতে পারতেন তিনি। যাতে বাড়তে থাকে ধোঁয়াশা। এরপর তো বেনজেমা আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ই বলে দেন!

সে অধ্যায় এখন অতীত। ক্লাব ফুটবল ফিরতেই পুরনো ছন্দে নতুনভাবে শুরু করলেন বেনজেমা। তবে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে প্রথম গোলটা পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ৮৩ মিনিট পর্যন্ত। বক্সে হাভি সানচেজের হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। সেখান থেকে গোল করেন বেনজেমা। ছয় মিনিট পরই আরও এক গোলে ম্যাচটা রিয়ালের হাতে তুলে দেন বেনজেমা। বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিস করা এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে গোলটা করেন তিনি। রিয়াল ভায়াদোলিদের মাঠ থেকে রিয়াল ফেরে ২-০ গোলের দারুণ এক জয় নিয়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায়

জোড়া গোলে বিশ্বকাপের দুঃখ ভুললেন বেনজেমা

আপডেট সময় ০১:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২