ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

কলকাতার মাঠে যেদিন খেলেছিলেন পেলে

ফুটবলের মহানায়ক পেলে যুগের সমাপ্তি হয়েছে গতকাল। অবশ্য এ সমাপ্তি কেবল ক্যালেন্ডারের পাতায়। ফুটবল বিশ্ব থেকে কখনও হারাবেন না এডসন আরান্তেস দো নাসিমেন্তো।  

৪৫ বছর আগে এই পেলে খেলে গেছেন কলকাতার ইডেন গার্ডেন্সে। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক কসমস দলের হয়ে  ইডেন গার্ডেন্সে খেলতে নেমেছিলেন পেলে। এশিয়ার বেশ কয়েকটি দেশ ঘুরে কলকাতায় নেমেছিল কসমস ক্লাব। ম্যাচটির জন্য পেলে যখন কলকাতা বিমানবন্দরে নামেন, তখন আনন্দবাজার পত্রিকার অবসরপ্রাপ্ত ক্রীড়া সাংবাদিক চিত্ত বিশ্বাস, যিনি তার ছদ্মনাম চিরঞ্জীব হিসাবেই বেশি পরিচিত, তিনি হাজির ছিলেন সেখানে।

সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, রানওয়েতে, গোটা বিমানবন্দরে হাজার হাজার মানুষ পেলেকে দেখার জন্য এসেছিলেন। একটা হুড খোলা জিপে চাপিয়ে তাকে শহরে আনা হচ্ছিল।

পেলের সঙ্গে গাড়ি বহরে ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকারের পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী। তিনি বলেন, রাস্তায় তার গাড়ি থামিয়ে অভ্যর্থনার ব্যবস্থা হয়েছিল অনেক জায়গায়। কিন্তু এত ভিড় হয়েছিল যে সিদ্ধান্ত নেওয়া হয় ঘুরপথে পেলেকে নিয়ে আসা হবে গ্র্যান্ড হোটেলে। প্রায় মাঝরাতে হোটেলের সামনেও কয়েক হাজার মানুষ পেলেকে দেখার জন্য ভিড় করেছিলেন।

ফুটবলের জাদুকরকে সেদিন কলকাতার মানুষ চোখের সামনে দেখলেও একদিকে আবার তাদের মন ভেঙেছিল পেলের পায়ের জাদু না দেখতে পেয়ে। ম্যাচের পর দিন ২৫ সেপ্টেম্বর পেলেসহ গোটা কসমস দলই কলকাতা ছাড়ে। পরে পেলে আরও একবার এসেছিলেন কলকাতায়, ২০১৫ সালে। সেবার অবশ্য খেলতে নয়, এ টি কে কলকাতা দলের একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

কলকাতার মাঠে যেদিন খেলেছিলেন পেলে

আপডেট সময় ০১:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২