সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ঝালকাঠি-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন লেবার পার্টির ইরান

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৬১১ বার পড়া হয়েছে

ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান ইরানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়ন বৈধ বলে রায় দেন। শুনানিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরানের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমি ন্যায়বিচার পেয়েছেন। ঝালকাঠি-১ আসনের রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও আনারস প্রতীকে ভোট চাই।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে রাজাপুর ও কাঁঠালিয়াকে একটি নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। কোনো অন্যায় কাজে আমি সহযোগিতা করবো না। ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সংসদ সদস্য হিসেবে ভূমিকা রাখার অঙ্গীকারও করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে ইসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ঝালকাঠি-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন লেবার পার্টির ইরান

আপডেট সময় ০৪:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬