ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

১ কোটি লিটার সয়াবিন তেল ও ৪০ হাজার টন সার কিনছে সরকার

নিম্ন আয়ের মানুষের জন্য ভোজ্যতেল সরবরাহ নিশ্চিত করতে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। একই সঙ্গে কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব উত্থাপন করা হয়। দরপত্র আহ্বানে চারটি প্রস্তাব জমা পড়ে, যেগুলো আর্থিক ও কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেডের কাছ থেকে দুই লিটার পেট বোতলে এক কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা ৮৫ পয়সা।

এদিকে একই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে এক কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।

সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরব থেকে মোট ছয় লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি করেছে সরকার। এর মধ্যে নিয়মিত চাহিদা পূরণে তিন লাখ ৩০ হাজার মেট্রিক টন এবং জরুরি পরিস্থিতি ও দেশীয় কারখানায় উৎপাদন ঘাটতি মোকাবিলায় অতিরিক্ত তিন লাখ মেট্রিক টন সার আমদানির ব্যবস্থা রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

১ কোটি লিটার সয়াবিন তেল ও ৪০ হাজার টন সার কিনছে সরকার

আপডেট সময় ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬