ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

বিকেলের পর থেকে মোবাইল বন্ধ, পরদিন সকালে মাঠে মিলল ব্যবসায়ীর মরদেহ

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৩৯ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে হামিদুল মন্ডল (৫০) এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জামালপুর গ্রামের মৃত মমতাজ মন্ডলের ছেলে এবং পেশায় ধান ব্যবসায়ী।

রোববার (১১ জানুয়ারি) সকালে গ্রামের পাশের একটি মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শেরপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ব্যবসার টাকা সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হামিদুল মন্ডল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে গ্রামের নিকটবর্তী একটি জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই গোলাম মোস্তফা জানান, হামিদুল একজন পেশাদার ধান ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক লেনদেনের কারণে তার কাছে নগদ টাকা থাকার কথা। ধারণা করা হচ্ছে- টাকা লুটের উদ্দেশ্যেই দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে নির্জন স্থানে মরদেহ ফেলে রেখে যায়।

নিহতের স্ত্রী রাফিয়া বেগম বলেন, গতকাল বিকেলে আমার সঙ্গে ওর শেষ কথা হয়েছিল। এরপর থেকেই মোবাইল ফোন বন্ধ পাই। সারারাত ফোন বন্ধ ছিল। আজ সকালে তার মরদহে পাওয়ার খবর পেলাম।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

বিকেলের পর থেকে মোবাইল বন্ধ, পরদিন সকালে মাঠে মিলল ব্যবসায়ীর মরদেহ

আপডেট সময় ০৫:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬