ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশি শিশুর মাথায় আঘাত হানে

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় সুলতানা আফনান (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আফনান ওই এলাকার হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির উঠানে খেলার সময় তার মাথায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির দাদা আবুল হাশেম বেলা সাড়ে বারোটায় জানিয়েছেন, গুলিবিদ্ধ শিশুটি মুমূর্ষু অবস্থায় রয়েছে। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে। খবর পেয়ে বিজিবি, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করে। একই সঙ্গে স্থানীয় সাবেক এমপি শাহজাহান চৌধুরী তাৎক্ষণিক এসে জনগণকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা করছেন। এ ঘটনায় বিজিবির একটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

স্থানীয়রা জানান, রাত থেকে মিয়ানমারের ওপারে কোয়াইক্যং তেচ্ছি ব্রিজের পূর্বে থেমে থেমে গুলি বিনিময় হচ্ছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলি এপারে এসে স্কুলছাত্রীর গায়ে লাগে। শাহজাহান চৌধুরী বলেন, ঘটনার তদন্ত করে মিয়ানমার প্রান্ত থেকে গুলি আসা বন্ধ করতে হবে এবং সীমান্তে মানুষের নিরাপত্তা জোরদার করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশি শিশুর মাথায় আঘাত হানে

আপডেট সময় ০১:০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬