ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

মাগুরায় ২৭০ শিশুকে কোরআন শিক্ষার প্রথম সবক প্রদান

মাগুরা জেলায় মসজিদভিত্তিক মক্তবের শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে ৩৬টি মক্তবের ২৭০ জন শিশুকে পবিত্র কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ, কোরআন রাখার রেহেলসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) মাগুরা জেলা মডেল মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুফতি জুবায়ের আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট ও ইসলামিক অনলাইন মাদ্রাসার বিশেষ উদ্যোগে এবং এসো কুরআন শিখি ফাউন্ডেশন ও আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশন-এর ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন করা হয়।

শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি মাওলানা শাহ সাইফুল্লাহ।বিশেষ অতিথি ছিলেন মাওলানা আলী হাসান, মাওলানা মুশাহিদ আলী চমকপুরি, মাওলানা মুস্তাফিজ সালমান, মাওলানা জসিমুদ্দিন ও মাওলানা মুহিব্বুল্লাহ।

এ সময় আয়োজক কমিটির সদস্য, সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। লামিয়া নামে এক শিশু শিক্ষার্থী বলেন,আজ প্রথম কোরআন শরীফের সবক পেলাম। কোরআন আর রেহেল পেয়ে খুব ভালো লাগছে। আমি নিয়মিত কোরআন পড়তে চাই।

আয়ান নামে আরেক শিশু শিক্ষার্থী বলেন, আমাদের সবাইকে একসঙ্গে কোরআন শেখানো হচ্ছে, এটা খুব ভালো লাগছে। বড় হয়ে আমি কোরআনের শিক্ষা অনুযায়ী চলতে চাই।

মুস্তাফিজ সালমান নামে এক অভিভাবক বলেন, বর্তমান সময়ে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাগুরা জেলায় একসঙ্গে ৩৬টি মক্তবের ২৭০ জন শিশুকে কুরআনুল কারীমের প্রথম সবক প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে করে শিশুরা ছোটবেলা থেকেই কোরআনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে, যা তাদের চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক হবে।

ইসলামী দাওয়াহ ইনস্টিটিউটের মাগুরা জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা সাকিবুল ইসলাম বলেন, শিশুদের মাঝে কোরআন শিক্ষার আগ্রহ সৃষ্টি ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। কোরআন শিক্ষার মাধ্যমে শিশুরা ভবিষ্যতে দ্বীনদার, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

মাগুরায় ২৭০ শিশুকে কোরআন শিক্ষার প্রথম সবক প্রদান

আপডেট সময় ১২:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬