ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ইউক্রেনে ফের রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণে কাঁপল কিয়েভ

ইউক্রেনে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কিয়েভে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইউক্রেনে একসঙ্গে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া ইউক্রেনের ক্রাইভ রিহ শহরের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো কৃষ্ণ সাগর থেকে ছোড়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের পরামর্শক ওলেক্সি আরেস্তোভিচ ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ‘আমরা কিয়েভে বিস্ফোরণের খবর পেয়েছি। ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।’ রাজধানী কিয়েভে বৃহস্পতিবার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। কিয়েভ শহরের সামরিক প্রশাসন টেলিগ্রামে সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, ‘কিয়েভ! আকাশ প্রতিরক্ষা কাজ করছে। সতর্কতা সাইরেন বন্ধ হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।’

এছাড়া ল্যাভরভ জানিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া ১০ দফা প্রস্তাবের ওপর ভিত্তি করে রাশিয়া কোনো শান্তি আলোচনা করবে না। তিনি জেলেনস্কির সমালোচনা করে বলেছেন, পশ্চিমাদের সহায়তায় ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দেওয়ার ‘মোহে’ আছেন জেলেনস্কি। যা কখনো সম্ভব হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা

ইউক্রেনে ফের রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণে কাঁপল কিয়েভ

আপডেট সময় ০৩:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২