ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

রাশিয়া ইউক্রেনে লক্ষ্য অর্জন করবেই: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার বিশ্বাস রাশিয়া ইউক্রেনে নির্ধারিত লক্ষ্য অর্জন করবেই। ‘ধৈর্য্য’ এবং ‘ঐকান্তিকতার’ কারণেই রাশিয়া সফল হবে।

বুধবার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে এসব কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস ধৈর্য্য এবং ঐকান্তিকতার কারণে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। যা আমাদের দেশ এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ।’ রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, যদি অধিকৃত চার অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত আছে রাশিয়া।

এ ব্যাপারে ল্যাভরভ বলেছেন, ‘অবশ্যই আমাদের অগ্রাধিকার হলো নতুন চার অঞ্চল। গত কয়েক বছর ধরে নাৎসিবাদের হুমকির মধ্যে থাকা এসব অঞ্চল মুক্ত ও স্বাধীন হওয়া উচিত।’

চলতি বছরের অক্টোবরে কথিত গণভোট আয়োজন শেষে ডিক্রি জারি করে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এর একটিও রুশ সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণে নেই। তবে এগুলো নিয়ন্ত্রণে নেওয়াই রাশিয়ার লক্ষ্য বলে জানিয়েছেন ল্যাভরভ।

এ ব্যাপারে ল্যাভরভ বলেছেন, ‘আমাদের তাড়াহুড়া নেই। আমরা দ্রুত এ যুদ্ধ শেষ করতে চাই। যে যুদ্ধ পশ্চিমারা ইউক্রেনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে শুরু করেছে।’ ‘আমারা ধৈর্য্যশীল মানুষ। আমরা আমাদের স্বদেশী, নাগরিক এবং অঞ্চলগুলো রক্ষা করব যেগুলো কয়েক শতাব্দী ধরে রাশিয়ার অংশ হিসেবে রয়েছে, যোগ করেন ল্যাভরভ।’

এদিকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত সামরিক অভিযানের নামে হামলা চালায় রাশিয়া। এরপর কেটে গেছে দীর্ঘ প্রায় ১০ মাস। এই সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ ভাগ অঞ্চল দখল করলেও ইউক্রেনীয় সেনাদের পাল্টা হামলার মুখে অনেক জায়গা থেকে রুশ সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

 নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে

রাশিয়া ইউক্রেনে লক্ষ্য অর্জন করবেই: ল্যাভরভ

আপডেট সময় ০৩:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২