ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

নোয়াখালীতে পর্যটন কেন্দ্র দখলের চেষ্টা, আটক ২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রহমত বাজার পর্যটন কেন্দ্র দখলের চেষ্টাকারী ভূমিদস্যু ও ভূমিহীনদের ছত্রভঙ্গ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযানে ইউএনওর সঙ্গে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র নিজেদেরকে প্রভাবশালী পরিচয় দিয়ে ৪ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে রহমত বাজার পর্যটন কেন্দ্র এবং এর পাশের জেগে ওঠা নতুন চর ভূমিহীনদের মধ্যে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেয়। এ খবরে বিকেলে সেখানে জনসমাগম হয়। তবে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত প্রভাবশালী পরিচয় দেওয়া ভূমিদস্যুরা ট্রলারযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ দুইজনকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, পর্যটন কেন্দ্রটি সরকারি জায়গা। একটি চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, পর্যটন কেন্দ্র দখলের চেষ্টার খবর পেয়ে আমরা ইউএনও স্যারের সঙ্গে ঘটনাস্থলে যাই। অভিযানের সময় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, রহমত বাজার পর্যটন কেন্দ্র ও আশপাশের চর সম্পূর্ণ সরকারি সম্পত্তি। কেউ জোরপূর্বক দখল বা বাণিজ্যের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

নোয়াখালীতে পর্যটন কেন্দ্র দখলের চেষ্টা, আটক ২

আপডেট সময় ০৮:২৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬