ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের অবাধ বাণিজ্য চালু হচ্ছে

এপ্রিলে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত অবাধ বাণিজ্য চুক্তির (ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট বা ইসিটিএ) আওতায় আজ থেকে দেশ দুটির মধ্যে চালু হচ্ছে আমদানি-রপ্তানি।  

এর মাধ্যমে ভারতের রপ্তানি বাণিজ্য প্রায় দ্বিগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। চুক্তির আওতায় আজ ভারত থেকে প্রথমবার রপ্তানি পণ্য পাড়ি দেবে অস্ট্রেলিয়ায়। সুরাত, মুম্বাই, চেন্নাই থেকে রওনা হবে জাহাজগুলো। এসব জাহাজে থাকা পণ্যে কোনো আমদানি শুল্ক নেবে না অস্ট্রেলিয়া। আগে এক্ষেত্রে ৫ শতাংশ শুল্ক আরোপ হতো।

ভারত থেকে অস্ট্রেলিয়াতে গহনা, খাদ্য সামগ্রী, দামি পাথর, চামড়ার পণ্য, আসবাব, যন্ত্রসহ ৬ হাজার পণ্য রপ্তানি হবে। শুরুতে ৯৬.৪% ভারতীয় পণ্যে শুল্ক বসাবে না অস্ট্রেলিয়া। ধাপে ধাপে পুরোটাই হবে শুল্কহীন।

আশা করা হচ্ছে, ৫ বছরে দু’দেশের বাণিজ্য ২৫০০ কোটি ডলার থেকে ৪৫০০ কোটি ছুঁতে পারে। মে মাসে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে ভারত। এর ফলে গহনা রপ্তানি বাড়ে ২০ শতাংশ। এখন অস্ট্রেলিয়ার সঙ্গে একই চুক্তির ফলে ভারতে প্রায় ১০ লাখ মানুষের নতুন কর্মসংস্থান হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের অবাধ বাণিজ্য চালু হচ্ছে

আপডেট সময় ০২:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২