ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় কেমন ছিল

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সম্পর্ক গড়তে ঢাকায় আসেন রাসেল ডমিঙ্গো। এরপরই সাকিব আল হাসানদের দায়িত্ব বুঝে নেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান কোচ। নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডমিঙ্গো। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয় ডমিঙ্গোকে।

যদিও তার সময়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট হারলেও নিউজিল্যান্ডের সঙ্গে চলতি বছরে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জিতে বাংলাদেশ দল। ডমিঙ্গোর সময়ে সব মিলিয়ে বাংলাদেশ দল টেস্ট খেলেছে ২২টি যেখানে ৩ জয়ের বিপরীতে ২টিতে ড্র করেছে টাইগাররা। বাকি ১৭ ম্যাচ দেখেছে হারের মুখ।

বছরের শেষ সময়ে ডমিঙ্গোর বিদায়। পরিসংখ্যান দেখে বলা যায় সাফল্য-ব্যর্থতায় এক মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে শেষ হলো ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায়।

ডমিঙ্গোর জায়গায় কে আসবেন? নতুন হেড কোচ কে হচ্ছেন? এই প্রশ্নের উত্তরে গুঞ্জন রয়েছে- ফিরছেন চন্ডিকা হাতুরাসিংহে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় কেমন ছিল

আপডেট সময় ০৪:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২