ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডব্লিউএইচওর নিয়োগে জালিয়াতি, চার্জশিটের অনুমোদন পেল দুদক তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম ফায়ার সার্ভিসে ডিডি ছালেহ উদ্দিনের বিরুদ্ধে দৈনিক ১০ লাখ টাকা ঘুষের অভিযোগ মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২ ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা, বিতরণ মাত্র ১৯ শতাংশ ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড ড্যাপের বিতর্কিত গেজেট বাতিল চায় আইপিডি মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি. এম. জোবায়েদ হোসেন কালোবাজারি চক্রের হাতে জিম্মি রেলের টিকিট, অভিযোগের কেন্দ্রে সহজ ডটকমের কর্মী

ঘন কুয়াশায় ৪ ঘণ্টা অচল ছিল শাহজালাল বিমানবন্দর

ছবি- সংগৃহীত

শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা। এর প্রভাবে রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। রানওয়েতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি বিপজ্জনক পর্যায়ে নেমে আসায় টানা প্রায় ৪ ঘণ্টা কোনো উড়োজাহাজ ওঠানামা করতে পারেনি। এ সময় ঢাকার আকাশে অবতরণের অপেক্ষায় চক্কর খায় বেশ কিছু বিমান এবং অন্তত ৮টি আন্তর্জাতিক ফ্লাইটকে অন্য গন্তব্যে ডাইভার্ট করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রবিবার ভোর থেকেই কুয়াশা পড়তে থাকলেও সকাল ৬টার পর পরিস্থিতি জটিল আকার ধারণ করে। রানওয়ে অস্পষ্ট হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে কন্ট্রোল টাওয়ার থেকে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। ফলে নির্ধারিত সময়ে অনেক ফ্লাইট ঢাকা ছাড়তে পারেনি এবং বিদেশ থেকে আসা ফ্লাইটগুলোও অবতরণ করতে ব্যর্থ হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ পরিস্থিতির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়নি। তবে সকাল ৬টার পর থেকে রানওয়ের দৃশ্যমানতা বা ভিজিবিলিটি পর্যাপ্ত না থাকায় ফ্লাইট অপারেশন বন্ধ রাখতে হয়েছিল। পরবর্তীতে কুয়াশা কেটে গেলে সকাল ৯টা ৫২ মিনিটে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হয়।’’

কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার পর আকাশে চক্কর দেওয়া ফ্লাইটগুলো একে একে অবতরণ করতে শুরু করে এবং আটকে থাকা ফ্লাইটগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডব্লিউএইচওর নিয়োগে জালিয়াতি, চার্জশিটের অনুমোদন পেল দুদক

ঘন কুয়াশায় ৪ ঘণ্টা অচল ছিল শাহজালাল বিমানবন্দর

আপডেট সময় ১২:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬