ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাহী প্রকৌশলী কায়সার কবিরের অনিয়ম-দূর্নীতি ৩৪০০ টাকায় বড় ভাইকে খুনের চুক্তি, ছোট ভাইসহ গ্রেপ্তার ৩ রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায় ঘোষণার পরই আদালতে জ্ঞান হারালেন আওয়ামী লীগ নেতা পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৭ কনসালটেন্টসহ ১৩০ পদ শূন্য, চিকিৎসাসেবা ব্যাহত ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার : রিজভী দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

তারাগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
গতকাল শুক্রবার(২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।

অভিযান চলাকালে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণে লিপ্ত থাকার অভিযোগে শাহীন প্রামাণিক (২৭) নামের এক যুবককে আটক করা হয়। তিনি আফজাল হোসেনের পুত্র এবং তারাগঞ্জ থানার ঘনিরামপুর বেলতলী গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গ করার দায়ে এবং উপস্থিত জনতার সামনে দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ (দশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। আরোপিত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু ছাইয়ুম উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকাসক্তি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, বিশেষ করে যুবসমাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাহী প্রকৌশলী কায়সার কবিরের অনিয়ম-দূর্নীতি

তারাগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

আপডেট সময় ০২:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬