ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, পিআইও কার্যালয়ের সহকারী গ্রেপ্তার

নীলফামারীর ডিমলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এ দুইটি সরকারি প্রকল্প থেকে বরাদ্দের প্রায় ৩১ লাখ টাকা আত্মসাৎ করার মামলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত মশিউর রহমান দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

তিনি জানান, বিভিন্ন প্রকল্পের টাকা হিসাবরক্ষকের দপ্তর থেকে চেক তুলে অফিসে জমা না দিয়ে স্বাক্ষর জাল করে দুই দফায় ডিমলা সোনালী ব্যাংক পিএলসি শাখা থেকে টাকা উত্তোলন করেন। সর্বমোট ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা উত্তোলন করে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তিনি অফিসে না আসায় টাকার বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানতে পারেন, অফিস সহকারী মশিউর রহমান সোনালী ব্যাংক পিএলসি শাখা থেকে টাকা উত্তোলন করে আত্মগোপনে গেছেন। এরপর ডিমলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল হক বাদী হয়ে ডিমলা থানায় প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের একটি মামলা দায়ের করেন।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ বিকেলে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আমাদের থানায় হস্তান্তর করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, পিআইও কার্যালয়ের সহকারী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫