ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল

বছরের শেষ দিনে সূর্যাস্ত অবলোকন করতে আসা পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পর্যটন নগরী কক্সবাজার। বুধবার (৩১ ডিসেম্বর) সারাদিনই সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। বিকেল ৫টা ২৬ মিনিটের দিকে ২০২৫ সালের শেষ সূর্যকে বিদায় জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটক। এ সময় প্রকৃতির নান্দনিকতায় প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ছবি তুলে স্মৃতি ধরে রাখেন অনেকেই।

রাজশাহী থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক সিকদার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দেখতে দেখতে আরও একটি বছর চলে গেল। নতুন বছর দেশের মঙ্গল বয়ে আনুক। প্রিয় জায়গা কক্সবাজারে এসে পরিবারসহ ২০২৫ সালকে বিদায় দিলাম, সূর্যাস্ত উপভোগ করে বেশ ভালো লেগেছে।

গত কয়েক বছর ধরে থার্টি ফার্স্ট উপলক্ষে কক্সবাজার সৈকতে বড় পরিসরের কোনো আয়োজন হচ্ছে না। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় তারকামানের হোটেলসহ অভ্যন্তরীণ অনেক বিশেষ আয়োজন বাতিল করা হয়েছে।

শহরের পাঁচ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজের প্রায় অধিকাংশই এখন পর্যটকে ভরপুর। বড়দিন, টানা ছুটি ও বর্ষবরণকে কেন্দ্র করে চলতি সপ্তাহে অন্তত ছয় লক্ষাধিক পর্যটক কক্সবাজারে এসেছেন বলে ধারণা পর্যটন ব্যবসা সংশ্লিষ্টদের।

কক্সবাজার হোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, সৈকত ও উন্মুক্ত স্থানে কোনো আয়োজন না থাকলেও বর্ষবরণকে ঘিরে পর্যটকের আগমন থেমে নেই। মৌসুমের শুরুর দিকে পর্যটক কম ছিল, কিন্তু এই সময়ে এসে আশানুরূপ পর্যটক ভ্রমণ করেছেন। থার্টি-ফার্স্ট নাইটকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে সাতটি বিধিনিষেধ।

সমুদ্রসৈকতে আতশবাজি ও পটকা বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উন্মুক্ত স্থানে কিংবা রাস্তায় কোনো কনসার্ট, নাচ-গানের অনুষ্ঠান করা যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বার ও মদের দোকানে বেচাকেনা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কাজ করছে। বিধিনিষেধ মানা হচ্ছে কি না, তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল

আপডেট সময় ০৬:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫