মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটী মাঝ পাড়ায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় স্থানীয় সামাজিক সংগঠন ‘মনের আশা সংঘ’-এর আয়োজনে এই অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। এবং ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল বারেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির, কার্যনির্বাহী সদস্য, (ঠিকাদার),মোঃ সামীম আলী, মেসার্স কাজল ষ্টোর-এর স্বত্বাধিকারী, সততা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক আব্দুল রাকিব, R.S হার্ডওয়্যার, এর স্বত্বাধিকারী মোঃ রহমত।
আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এরপর স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গানের তালে তালে যুবসমাজের আনন্দ-উল্লাস ছিল চোখে পড়ার মতো। গভীর রাত পর্যন্ত চলা এই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 



















