ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে উন্নয়নই হবে মূল লক্ষ্য: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে এবং আগামী বছরের ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে আমি দলের দ্বারা মনোনীত হয়েছি।

তিনি আরও বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আবারও আমাকে এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। পরম করুনাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। যে এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার সুযোগ পেয়েছি। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, জনগণের ভালোবাসা যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আত্মসামাজিক ব্যবস্থাকে আরও উন্নত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বৃদ্ধি করা। মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা। এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখব এবং কৃষকদের যে সমস্যা সেগুলো সমাধান করার চেষ্টা করব।

মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে। যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনো সেভাবে সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করে আমাকে সাহায্য করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে উন্নয়নই হবে মূল লক্ষ্য: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫