ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআইডব্লিউটিএ কর্মকর্তা আহসান হাবিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কক্সবাজারের উপকর কমিশনার নুরুর ইসলামের কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ দুদকের মামলার আসামি হয়েও এমডির চেয়ারে আইএফআইসি ব্যাংকের সৈয়দ মনসুর ডিজিটাল সংযোগ প্রকল্পে ১৫৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ চেয়ারম্যান মো. মেহমুদ হোসেনের নেতৃত্বে অনিয়মে ডুবছে আইএফআইসি ব্যাংক সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ

আ.লীগের কর্মী-সমর্থকদের কাছে ভোট চাইলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ বলেছেন, আপনারা দোয়া করবেন, যেন আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে পারি। এখানে আওয়ামী লীগের লোকেরাও উপস্থিত আছেন, যারা অতীত আ.লীগকে ভোট দিয়েছেন, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব এখন তো আ.লীগ নাই, তাই আমাকে আপনারা ব্যাপক ভোটে নির্বাচিত করবেন। এর আগে গত নির্বাচনে জামায়াতের প্রার্থী বুলবুলকে ৭৪ হাজার ভোটে হারিয়েছি। আপনারা আমাকে নির্বাচিত করলে আমার জন্য বড় শক্তি হবে। এমনকি পার্লামেন্টে ধারালো যুক্তি ও বক্তব্য থাকবে চাঁপাইনবাবগঞ্জের জন্য।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমি টার্গেটেড সিটের মধ্যে একটা। চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসন জামায়াতের একটা টার্গেটেড আসন। এখানে ব্যাপক পরিমাণ অর্থ তারা ব্যয় করছে। এখানে যুব সমাবেশ, ম্যারাথন দৌড় করেছে জামায়াত। কিন্তু ব্যবসায়ীরা আপনারা যদি আমাকে সহযোগিতা দেন, তাহলে আই হ্যাভ এ প্ল্যান ফর নবাবগঞ্জ। সেই পরিকল্পনা আমি বাস্তবায়ন করব। আমি চাঁপাইনবাবগঞ্জকে একটি অগ্রসর, আধুনিক ও উন্নত শহরে পরিনত করতে চাই।

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে পাইপলাইনে ৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প রয়েছে। জেলা শহরের জলাবদ্ধতা দূরীকরণে আরও একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। অতিরিক্ত পানি আর মহানন্দা নদীতে নামবে না, শহরের পাশে থাকা খাল সংস্কর করা হবে। এসব খাল দিয়েই পানি নামবে। এর আগে গত ৫০ বছরে অপরিকল্পিতভাবে জেলা শহরের উন্নয়ন কাজ হয়েছে। আগামী দিনে পরিকল্পিতভাবে সাজানো হবে শহরে। এজন্য আপনাদের (ব্যবসায়ী) সহযোগিতা চাচ্ছি।

মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আকতারুল ইসলাম রিমন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ জেলার ব্যবসায়ী নেতা এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআইডব্লিউটিএ কর্মকর্তা আহসান হাবিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

আ.লীগের কর্মী-সমর্থকদের কাছে ভোট চাইলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন

আপডেট সময় ০১:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫