ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

নওগাঁ সীমান্তে বিজিবি’র অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযান পরিচালনা করে প্রায় ১৫ কোটি টাকারও বেশি মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর জেলার ধামইরহাট উপজেলার শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৯ এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দিঘী নামক এলাকার স্থানীয় লোকজন কর্তৃক দিঘী খনন করার সময় ০১টি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়।

নিজস্ব সোর্সের মাধ্যমে বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মোঃ তহুরুল ইসলাম এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করে। মূর্তিটির ওজন আনুমানিক ২৭.৫৮০ কেজি। পরবর্তীতে লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর দিকনির্দেশনা মোতাবেক অভিজ্ঞ স্বর্ণকার কর্তৃক নাইট্রিক এসিড ও স্বর্ণের পরীক্ষার মাধ্যমে মূর্তিটি অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয় এবং জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকারের ভাষ্যমতে জানা যায় উদ্ধারকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশী।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

নওগাঁ সীমান্তে বিজিবি’র অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আপডেট সময় ০৪:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫