জীবনের ব্যস্ততায় কখন যে শরীর নীরবে হার মানে, তা অনেক সময় বোঝা যায় না। কলম হাতে সত্যের পথে নিরলস হাঁটা একজন মানুষের নাম মোহাম্মদ আবুল বাশার-একজন শিক্ষক, সাংবাদিক এবং সমাজসচেতন মানুষ। দীর্ঘদিন অসুস্থতার ভেতর দিয়ে যাওয়ার পর অবশেষে তার জীবনে এলো স্বস্তির খবর।
চট্টগ্রামের হেল্থ পয়েন্ট হসপিটাল লিমিটেড-এ গত ১৮ ডিসেম্বর অভিজ্ঞ সার্জন ডা. প্রবীর চৌধুরীর তত্ত্বাবধানে তার হার্নিয়া অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। অস্ত্রোপচার শেষে তিনি বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, অপারেশন পরবর্তী শারীরিক অবস্থা সন্তোষজনক। চিকিৎসকরাও আশাবাদ ব্যক্ত করেছেন-খুব দ্রুতই তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
শিক্ষা ও সাংবাদিকতা-দুটি ক্ষেত্রেই সমানভাবে দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ আবুল বাশার। তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার তালতলা ইসলামিয়া মহিলা আলিম মাদরাসার সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান)। পাশাপাশি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক বায়েজিদ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য।
অসুস্থতার মাঝেও দায়িত্ববোধে কখনো ছাড় দেননি তিনি। আজ তার সুস্থতার খবরে সহকর্মী সাংবাদিক মহল, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ফিরে এসেছে আশা ও প্রার্থনার আলো।
আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি- তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও কলম হাতে সত্যের পথে দৃঢ়ভাবে ফিরে আসেন।
সংবাদ শিরোনাম ::
সফল অস্ত্রোপচার, নতুন স্বস্তির সকাল- অসুস্থ সাংবাদিক আবুল বাশারের হার্নিয়া অপারেশন সম্পন্ন
-
হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক, - আপডেট সময় ১০:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ৬৮৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ










