ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

নতুন বছরে বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন মিরাজের

সদ্য শেষ হয়েছে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে এবং টেস্ট সিরিজ। যেখানে ভারতের কাছে ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ ঠিকই ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজ জুড়েই ব্যাট-বল হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 

প্রথম ওয়ানডেতে খাদের কিনারা থেকে দলকে ১ উইকেটের জয় এনে দেন মিরাজ। এরপর দ্বিতীয় ওয়ানডেতেও করেছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। সিরিজ জুড়ে দুই ম্যাচজয়ী ইনিংস খেলে মিরাজ রান করেছেন ১৫৩ সঙ্গে নিয়েছেন ৪ উইকেট। অবশ্য টেস্ট সিরিজে ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও বল হাতে নিয়েছেন ভারতীয় ব্যাটারদের ১১ উইকেট। চলতি বছরের এই শেষ সময়ে বাংলাদেশ দলের কোনো খেলা না থাকায় মেহেদী মিরাজ এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গেই। এমন অবস্থায় মঙ্গলবার শীতের সকালে মুঠোফোনে পাওয়া গেল মিরাজকে। ঢাকা পোস্টের সঙ্গে সবশেষ ভারত সিরিজ ও আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কথা বলেছেন টাইগারদের তারকা এই অলরাউন্ডার।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে অলরাউন্ডারদের তালিকায় নাম্বার তিনে অবস্থান করছেন মিরাজ। একইসঙ্গে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। একই সময়ে টাইগারদের দুই ক্রিকেটার সেরা তিনে থাকার আনন্দ নিয়ে মিরাজ বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়। বড় পাওয়া বলতে পারেন। তবে এখানে থেমে থাকলে চলবে না, এটাকে আরো ভালো করতে হবে, ভালো জায়গায় নিয়ে যেতে হবে। এটা জাস্ট শুরু এখান থেকেই এগিয়ে যেতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

মেহেদী মিরাজ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন। যদিও এমন ইনিংস খেলার ক্ষেত্রে মানসিক শক্তি অনেক গুরুত্বপূর্ণ মনে করে মিরাজ জানালেন, ‘সবকিছুর জন্য মানসিক কাজটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। মানসিকের সাথে স্কিল তো অবশ্যই আমার আছে আমি বিশ্বাস করি। ওটা নিয়েও কাজ করেছি। কিন্তু মানসিক কাজটাও অনেক গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা টি-টোয়েন্টিতে আমাকে যখন উপরে ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়েছিল তখন পরিশ্রম করেছি, অনুশীলন করেছি, দেশে এবং দেশের বাইরে। তখন ওটা আমাকে অনেক সাহায্য করেছে এবং কাজে লেগেছে।’

২০২২ সালের শেষ দিকে গিয়ে দাঁড়িয়েছে এখন, চলছে ডিসেম্বর মাস। তবে নতুন বছরে কি পরিকল্পনা থাকছে মিরাজের, ‘নতুন বছরে তেমন কোনো পরিকল্পনা নেই আমার কাছে। যে জিনিসটা রয়েছে সেটা উন্নতি করতে হবে। সামনে বিশ্বকাপ রয়েছে, বিশ্বকাপের মঞ্চে ভালো খেলতে হবে। তার জন্য এখন থেকেই ভালো খেলতে হবে।’

যেহেতু বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। সবকিছুই চেনা-জানা কন্ডিশন সেক্ষেত্রে প্রথম লক্ষ্য কি থাকছে আপনার কাছে? মিরাজ বললেন, ‘আমাদের প্রথম লক্ষ্যই থাকবে টপ ফোরে থাকা।’ ফাইনালের স্বপ্ন আছে কিনা এমন প্রশ্নেরও উত্তর দিয়ে মিরাজ বললেন, ‘আমরা যদি ইনশাআল্লাহ টপ ফোরে থাকি অবশ্যই তখন আমাদের…আমরা ফাইনাল খেলতে পারব। আমরা ক্যাপাবল, আমরা ফাইনাল খেলার মতোই দল।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন বছরে বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন মিরাজের

আপডেট সময় ০৪:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২