ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ৯ বছরের শিশুকে যৌন হয়রানি খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য

চাঁদপুরে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

শরিফ ওসমান হাদীর জানাজা শেষে চাঁদপুরে গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মরহুম শরিফ ওসমান হাদীর জানাজা সরাসরি প্রজেক্টরের মাধ্যমে চাঁদপুরে উপস্থিত মুসল্লিদের জন্য সম্প্রচার করা হয়। এতে করে স্থানীয় জনগণ ঢাকার জানাজা কর্মসূচিতে ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ পান।

গায়েবানা জানাজার নামাজের পূর্বে আয়োজকরা দেশ রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ইনকিলাব মঞ্চ নেতা নিয়াজ মোরশেদ। শপথ পাঠ শেষে বক্তারা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গায়েবানা জানাজায় জেলা জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত নেতারা বলেন, শরিফ ওসমান হাদীর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আত্মত্যাগ দেশের মানুষ আজীবন স্মরণ রাখবে।

এদিকে জানাজা শেষে একটি প্রতীকী কফিন নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ ঘুরে বাইতুল আমিন চত্বরে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

বক্তারা অভিযোগ করেন, দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় যারা কথা বলে, তাদের দমন করার চেষ্টা চলছে। তারা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন। পুরো কর্মসূচিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

চাঁদপুরে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

আপডেট সময় ০৩:৫৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫