ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল, সম্পাদক সাগর ও সাংগঠনিক মাসুম পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

৫ বছর খোঁজ না মিললে ‘গুম’ ঘোষণা, সম্পদ ব্যবহারে লাগবে না অনুমতি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৭০১ বার পড়া হয়েছে

কোনো ব্যক্তি গুম হওয়ার পর টানা পাঁচ বছর অতিবাহিত হলে এবং তিনি জীবিত অবস্থায় ফিরে না এলে, ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘গুম’ বা ‘ডিস-অ্যাপিয়ার্ড’ হিসেবে ঘোষণা করতে পারবে। এমন বিধান রেখে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সংশোধিত এই অধ্যাদেশে ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আইনি ও আর্থিক জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিধান অনুযায়ী, গুম হওয়া ব্যক্তির স্ত্রী কিংবা তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা এখন থেকে কোনো কমিশনের অনুমতি ছাড়াই ওই ব্যক্তির সম্পত্তি ব্যবহার বা ভোগদখল করতে পারবেন।

এছাড়া বিচারিক কার্যক্রমের বিষয়ে উপ-প্রেস সচিব জানান, মানবাধিকার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’-এর জন্য প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দিতে পারবে। পাশাপাশি ভুক্তভোগী বা অভিযোগকারী চাইলে ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ের জন্য ব্যক্তিগতভাবে আইনজীবী নিয়োগ করার সুযোগ পাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী

৫ বছর খোঁজ না মিললে ‘গুম’ ঘোষণা, সম্পদ ব্যবহারে লাগবে না অনুমতি

আপডেট সময় ০৭:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫