ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন অফিসে বসেই মদ কেনার টাকা দেওয়ার অভিযোগ, অতিরিক্ত জেলা প্রশাসকের ভিডিও ভাইরাল নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ নীতি সুদহার কমিয়ে বিনিয়োগে জোর, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী উত্তরের বিভাগে টানা বৃষ্টির দাপট বেশি, কমতে পারে দিনের তাপমাত্রা মোদির কাছে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা সেই তরুণী বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের নেতৃত্বে রুহুল আমিন -সাইশা সুলতানা সাদিয়া  রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের

প্রেমের টানে অবৈধভাবে ভারতে প্রবেশ, পতাকা বৈঠকের মাধ্যমে তরুণীকে ফেরত দিল বিএসএফ

ফেসবুকে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বাংলাদেশি তরুণী অর্চনা সুরিন (২৭)। সেখানে আটক হওয়ার পর অবশেষে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ঘণ্টাাব্যাপী এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত আসা অর্চনা সুরিন দিনাজপুর সদর উপজেলার রাজবাড়ী এলাকার জোসেফ সুরিনের মেয়ে।

বিজিবি ২৯ ব্যাটালিয়ন (ফুলবাড়ী) সূত্রে জানা যায়, অনুপ্রবেশের দায়ে আটক ওই তরুণীকে ফেরত দিতে বিএসএফের ৫৭ ব্যাটালিয়নের মাধবপুর কোম্পানি কমান্ডার বিজিবিকে পতাকা বৈঠকের আহ্বান জানান। এর প্রেক্ষিতে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের আমড়া কোম্পানি কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ২৯৯/১ এস সংলগ্ন ভারতের অভ্যন্তরে বসুলপুর শেখপাড়া এলাকায় বৈঠকে অংশ নেয়। সেখানে অর্চনার জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হয়ে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অর্চনা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ফেসবুকে ভারতীয় নাগরিক দীপংকরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি পেয়ে গত ১২ ডিসেম্বর তিনি দালাল রানার সহায়তায় শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীপংকরের বাড়িতে যান। কিন্তু দীপংকরের বাবা-মা তাদের বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানান এবং গত ১৪ ডিসেম্বর ভারতের পতিরাম থানা পুলিশকে খবর দেন। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিএসএফ তাকে পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে।

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের কাছ থেকে গ্রহণ করার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ওই তরুণীকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন

প্রেমের টানে অবৈধভাবে ভারতে প্রবেশ, পতাকা বৈঠকের মাধ্যমে তরুণীকে ফেরত দিল বিএসএফ

আপডেট সময় ০৫:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫